বুধবার (১৮ নভেম্বর) রাতে পৌরশহরের সরকারি মহিলা কলেজের পেছনে চরকলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বরগুনার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। এ সময় চরকলোনী এলাকায় মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুন দেখতে পান টহলরত সদস্যরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পুলিশের টহলের সময় বাড়িটিতে আগুন দেখতে পাওয়া যায়। কারা আগুন দিয়েছে কিংবা কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
Editor PI News