বুধবার, এপ্রিল ২২, ২০২৬

এবার নিজেকে রাজা ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এবার নিজেকে রাজা হিসেবে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘কনজেশন প্রাইসিং’ বাতিলের কথা জানানোর সময় ট্রাম্প ঘোষণা দেন ‘রাজা দীর্ঘজীবী হোন’ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে তুরষ্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ স্যোসালে দেওয়া এক পোস্টে বলেছেন, ’কনজেশন প্রাইসিং শেষ হয়ে গেছে। ম্যানহাটন ও নিউইয়ার্ক রক্ষা করা হয়েছে। রাজা  দীর্ঘজীবী হোন।’

নতুন মার্কিন প্রশাসন দেশের গনতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে অবজ্ঞা করছে এমন উদ্বেগের মধ্যেই এ ধরনের পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ