বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

সায়েদাবাদ পানি শোধনাগার ও মেঘনা নদী রক্ষা প্রকল্প কেন ১০ বছর বন্ধ প্রশ্ন ইউনূসের

‘সায়েদাবাদ পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ফেজ-৩’ ও ‘মেঘনা নদী রক্ষায় মহাপরিকল্পনা’ প্রকল্পের অগ্রগতি জানতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রকল্প দুটির কাজ ১০ বছর ধরে আটকে থাকায় উষ্মা প্রকাশ করেন তিনি।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা ওয়াসা, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন।

বৈঠকে সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রণালয়ের কাছে প্রকল্প দুটি শুরু করতে কোথায় বাধা রয়েছে তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি খরচ কমানোর বিষয়েও আলোচনা করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা শহরের মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ পানি ভূ-গর্ভস্থ উৎস থেকে সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিন এমনটা করায় পানির স্তর প্রতি বছর প্রায় ২-৩ মিটার নিচে নেমে যাচ্ছে; যা টেকসই উন্নয়নের সঙ্গে সাংঘর্ষিক এবং ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ