বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ১৫জন গুলিবিদ্ধসহ ২৫জন আহত হয়েছেন।

রোববার দিরাই উপজেলার বনভূমি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে দিরাই ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, সাবেক চেয়ারম্যান লুৎফুর ও বীর মুক্তিযোদ্ধা আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। স্কুল ও মাদ্রাসার জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অবৈধ অস্ত্র দিয়ে গুলি ছুড়লে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ মোট ২৫ ব্যক্তি আহত হন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ