
বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন। দিনটি বিশ্বজুড়ে ’মে ডে’, শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে থাকে।
এবছর মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে।”
১৮৮৬ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলন করলে পুলিশ তাদের উপর গুলি চালায়। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠে।
তাদের আত্মত্যাগের ফলেই দৈনিক কাজের সময় ৮ ঘন্টার দাবী প্রতিষ্ঠিত হয় এবং দিনটি মে দিবস হিসেবে স্বীকৃতি লাভ করে।
বাংলাদেশসহ বিশ্বের ৮০টি দেশে সরকারি ছুটির দিন। অন্যান্য অনেক দেশেও দিনটি বেসরকারিভাবে পালিত হয়।


