
আওয়মী লীগের দুইবারের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মানকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশের একটি দল।
আওয়মী লীগের রাজনীতিতে নাম লেখানো দুর্জয় ২০১৪ সালে নৌকা প্রতীকে মানকগঞ্জ-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তাকে মনোনয়োন দেয়নি আওয়ামী লীগ। তার বিরুদ্ধে মানকগঞ্জের থানায় দুইটি মামলা রয়েছে।


