
টেস্ট সিরিজ হারার পর লঙ্কানদের কাছে প্রথম ওয়ানডে বাজেভাবে হেরে টাইগাররা আছে ব্যাকফুটে। শনিবার দ্বিতীয় ওয়ানডে খেলেতে মাঠে নামবে শান্ত-মিরাজরা। এরই মধ্যে শুক্রবার লন্ডনের বিমান ধরেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।
দলের সঙ্গে থাকা একটি সূত্র জানিয়েছে, মূলত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন সিমন্স। তৃতীয় ওয়ানডের আগেই ফিরে আসবেন তিনি। যদি সবকিছু ঠিকঠাক থাকে।
এর আগে টেস্ট সিরিজ চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এখন প্রধান কোচ না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটিং কোচ সালাউদ্দিন আহমেদকে।


