ভালো নির্বাচনের জন্য মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি: ডা. শফিক

সুষ্ঠ নির্বাচনের জন্য সবার আগে মৌলিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে এখন মব সংস্কৃতি চলছে, এই অবস্থায় ভালো নির্বাচন সম্ভব নয়।

শূক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

ডা. শফিক বলেন, সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রামে যা ঘটেছে তা মব। দীর্ঘদিন ধরে দেশে মব কালচার চলছে। ১৯৭২ সাল থেকেই দেশে মব পরিস্থিতি বিরাজমান। জামায়াত মবের ঘোর বিরোধী। জামায়াতের কোন কর্মী এসব ঘটনার সাথে জড়িত নয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ