
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হার দিয়ে শুরু করলো সফরকারী বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টিতে লঙ্কানদের কাছে ৭ উইকেটে হেরে গেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এই নিয়ে টানা ছয় ম্যাচ হারলো বাংলাদেশ।
ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি‑টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কা ৭ উইকেটের সহজ জয় পেয়েছে। নিয়মিত বিরতে উইকেট হারিয়ে ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৪/৫ । ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন ২২ বল করেন ৩৮ রান। পারভেজ ও তানজিদ হাসান ৪৬ রানের জুটি গড়েন, তবে পরবর্তীতে বড় কোনো সংগ্রহ হয়নি; মেহেদি হাসান মিরাজ ২৩ বলে করেন ২৯ রান। নির্ভরযোগ্য ব্যাটারের অভাবে ১৫৪ তে থেমে যায় সফরকারীদের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা পায় উড়ন্ত সূচনা। মাত্র ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ম্যাচ নিজেদের করে নেয়। কুশাল মেন্ডিস ৫১ বলে ৭৩ রান করে জয় নিশ্চিত করেন। ওপেনার পাথুম নিসানকা ১৬ বল থেকে ৪২ রানে অবদান রেখেছেন।
সিরিজের শুরুটা বাংলাদেশের হলো বেশ বাজেভাবে।


