রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

বিসিবির ২৩ স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনের পরদিনই ২৩টি স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন করা হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে। এছাড়া পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর মাসে বিপিএল আয়োজন করা হবে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিপিএল গর্ভনং বডির দায়িত্ব রেখেছেন নিজের কাছে। এছাড়া ওয়ার্কিং কমিটি ও গ্রাউন্ডস কমিটির প্রধানের দায়িত্বও পালন করবেন তিনি।

প্রথমবার বিসিবিতে পরিচালক হিসেবে আসা গায়ক আসিফ আকবরকে করা হয়েছে বয়স ভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান। সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক থাকছেন নারী উইংয়ের প্রধান হিসেবে। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট হাইপারফরম্যান্স কমিটির চেয়ারম্যান। আমজাদ হোসেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। নাজমুল আবেদীন ফাহিম বহাল আছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসিবে।

এছাড়া ডিসিপ্লিনারি কমিটিতে ফায়াজুর রহমান, গেম ডেভেলপমেন্টে ইশতিয়াক সাদেক, ফ্যাসিলিটিজে শানিয়ান তামিম, আম্পায়ার্স কমিটিতে ইফতেখার রহমান মিঠু, মার্কেটিংয়ে শাখাওয়াত হোসেন, অডিটে মুখলেসুর রহমান, লজিস্টিকে ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মেডিকেল কমিটিতে মনজুর আলম, টেন্ডার অ্যান্ড পারচেজে আবুল বাশার, মিডিয়ায় আমজাদ হোসেন, সিসিডিএমে আদনান রহমান, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেটে জুলফিকার আলী খান, বাংলাদেশ টাইগার্সে রাহাত শামস এবং ওয়েল ফেয়ার কমিটির প্রধান করা হয়েছে মুখছেদুল কামালকে।

এদিকে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ