
পুরো ম্যাচে একাই লড়াই করলেন তৌহিদ হৃদয়। অন্যপ্রান্তে দেখলেন কেবল সতীর্থদের আসা যাওয়া। আইরিশদের কাছে ৩৯ রানের লজ্জার হারে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ।
বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড।
১৮২ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এরপর জাকেরকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন হৃদয়। তবে দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত একাই লড়াই করে ৫০ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হৃদয়। আয়ারল্যান্ডের পক্ষে ম্যাথুউ হ্যাম্পায়ার্স ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।


