রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত সরকার: ড. ইউনূস

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোটের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ড. ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করতে এলে টেসিকে এ কথা বলেন তিনি।

বাংলাদেশে এক বছরের দায়িত্বপূর্ণ মেয়াদ শেষে দেশে ফেরার প্রাক্কালে জ্যাকবসন ড. ইউনূসের সরকারের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ