
সরকারকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছে ১১-দলীয় নির্বাচনী ঐক্য। জুলাই সনদ বাস্তবায়নে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে জনগনকে সাথে নিয়ে আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে ১১-দলীয় নির্বাচনী ঐক্য।
শনিবার ১১-দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ কথা জানান।
হামিদুর রহমান আযাদ বলেন, ১৫ মার্চ সরকারের ৩০ দিন পূর্ণ হবে। এর মধ্যে যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকে তাহলে তারা জাতির কাছে ক্ষমা পাবে না।


