শনিবার, মে ১৬, ২০২৬

ধনী তারকাদের শীর্ষে শাহরুখ খান

কিং খান নামে সুপরিচিত, একজন প্রখ্যাত ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং সফল ব্যবসায়ী তাকে প্রায়শই “বলিউডের বাদশা” বলা হয়, তিনি আর কেউ নন শাহরুখ খান। ২০২৬ সালের এক পরিসংখ্যানে উঠে এসেছে শাহরুখ খান বর্তমানে বলিউডের সবচেয়ে ধনী অভিনেতা।

‘হুরুর গ্লোবাল রিচ লিস্ট’ এর প্রতিবেদনে জানানো হয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫ হাজার কোটি টাকার বেশি।

শাহরুখ খানের এই বিশাল বৈভবের পেছনে রয়েছে তার বহুমুখী আয়ের উৎস। কেবল চলচ্চিত্রের পারিশ্রমিক তার আয়ের মূল ভিত্তি নয়; তার মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ বর্তমানে বলিউডের অন্যতম শক্তিশালী সংস্থা। এছাড়া আইপিএল ফ্র্যাঞ্চাইজি ‘কলকাতা নাইটরাইডার্স’ সহ বিশ্বজুড়ে বিভিন্ন ক্রিকেট লিগে ব্যবসায়ীক সাফল্য তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ