হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত এক হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গে আট জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩৩ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট ৬৯ হাজার ৬১২ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে পরীক্ষার মাধ্যমে আট হাজার ৯৯৬ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৫০ জন।

পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ