
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার পরিচালিত পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রপ্তার করা হয় বলে মঙ্গলবার জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা থানার ২ জন, ধানমন্ডি থানার ১০ জন, বংশালে ১ জন, খিলক্ষেতে ২ জন, কদমতলিতে ১ জন, মোহাম্মদপুর থেকে ৮ জন, মিরপুর থেকে ১ জন ও তুরাগ থানা এলাকা থেকে ১ জন।


