কক্সবাজারে রিসোর্টে আগুনে ৬ পর্যটকের মৃত্যু, বাড়ছে হতাহতের শঙ্কা

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে রিসোর্টটি পুড়ে গেছে। এ ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টটিতে উদ্ধার অভিযান শুরু হয়। এ ঘটনায় আরও হতাহত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন চলে গেছেন বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ