রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে: আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আসিফ বলেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনপ্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ