
এই শীত বাজারে ফুলকপির দাম একদম হাতারে নাগালে। আর ফলনও হয়েছে প্রচুর। মাছ-আলুর ফুলকপি, ফুলকপির পাকোড়া, ফুলকপি ভাজিসহ নানা পদ জিভে জল নিয়ে আসে এ সময়। আজকাল প্রায় সারাবছরই বাজারে ফুলকপি পাওয়া গেলেও শীতের মৌসুমের ফুলকপির স্বাদটাই ভীষণ অন্যরকম। তাই এই শীতে বাড়িতে বানিয়ে ফেলুন মজাদার ফুলকপির কোরমা।
কিভাবে বানাবেন ফুলকপির কোরমা?
কী ভাবছেন? কোরমা কেবল মাংসেরই হয়! মোটেই না। কয়েকটি উপাদান দিয়ে ফুলকপির কোরমা বানিয়ে খেয়ে দেখুন। স্বাদ অনেকদিন লেগে থাকবে জিভে।
উপকরণ
ফুলকপি: ১টি
সরিষার তেল: ৩ টেবিল চামচ
টোমেটো কুচি: আধ কাপ
ঘি: ১ টেবিল চামচ
আদা: এক টুকরো
কাঁচা মরিচ: ৩-৪টি
কড়াইশুঁটি: আধ কাপ
জিরা : ১ চা চামচ
ধনিয়া গুঁড়া: ১ চা চামচ
জিরার গুঁড়া: ১ চা চামচ
তেজপাতা: ৩-৪টি
শুকনা মরিচ: ২টি
কিশমিশ: ১ টেবিল চামচ
গরম মশলা গুঁড়া: ১ টেবিল চামচ
চিনি: ১ চা চামচ
মরিচের গুঁড়া: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া: আধ চা চামচ
গোটা গরম মশলা: ১ টেবিল চামচ
কাজু বাদাম: কয়েক পিস
প্রণালী
১) একটু বড় বড় করে ফুলকপি কেটে গরম পানিতে লবণ দিয়ে সামান্য ভাপিয়ে নিন।
২) এবার ওই ফুলকপিতে অল্প ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা ও সামান্য সরিষার তেল মাখিয়ে রাখুন।
৩)পোস্ত, কাঁচা মরিচ এবং কাজুবাদাম একসঙ্গে বেটে নিন। কিশমিশ পানিতে ভিজিয়ে রাখুন।
৪) কড়াইতে সরিষাার তেল এবং ঘি গরম করে নিন।
৫) তার মধ্যে গোটা গরম মশলা, জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিন।
৬) একটু ভাজা হলে টমেটো কুচি ও আদা বাটা দিয়ে কষতে থাকুন।
৭) এ বারএকে একে কড়াইশুঁটি, চিনি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, পোস্ত বাটা দিন।
৮) স্বাদ মতো লবণ দিয়ে কষতে থাকুন। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন।
৯) ভালোভাবে সেদ্ধ হয়ে এলে কড়াই থেকে নামিয়ে নিন।


