সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ গ্রেপ্তার

সিরাজগঞ্জে-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে কলাবাগান থেকে গ্রেপ্তার করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, র‌্যাব।

সোমবার র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্টে কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজিজ তাড়াশ থানায় সংঘটিত হত্যা চেষ্টার মামলার আসামী। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা আইনগত প্রক্রিয়াধীন।

ডা. আব্দুল আজিজ সিরাজগঞ্জ-৩ আসন থেকে ২০১৮ এবং ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ