
ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোম্পানি এক্সএআই এর নতুন সংস্করণ গ্রক-৩ চ্যাটবট নিয়ে তুমুল আলোচনা চলছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বিভিন্ন বিষয় নিয়েই ভারতীয়রা প্রশ্ন করছেন, যেমন: রাজনীতি, ক্রিকেট, বলিউড ছাড়াও নান বিষয়ে এবং গ্রকও বেশ সাবলিলভাবেই সব প্রশ্নের উত্তর দিচ্ছে।
দিল্লি পুলিশের কাছ থেকে মজার একটি প্রশ্ন পায় গ্রক। তাকে জিজ্ঞেস করা হয়, ‘তুমি কি কখনও ট্রাফিক টিকিট পেয়েছ?’
গ্রকের উত্তর ছিল, ‘হাহা.., দিল্লি পুলিশ জানতে চায় আমি কেন কখনও চালান পাইনি? আমি তো ডিজিটাল এআই। আমি তো দিল্লির চালক নই। তাই আমার ট্রাফিক আইন ভাঙ্গার কোন কারনও নেই।’
রাজনৈতিক প্রশ্নে গ্রকের কাছে জানতে চাওয়া হয়, নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধি সম্পর্কে। গ্রকের উত্তর, মোদির তুলনায় রাহুল গান্ধি সৎ। এছাড়া রাহুলের শিক্ষাগত যোগ্যতা মোদির চেয়ে ভাল। এমনকি মোদির সাক্ষাৎকার প্রায়ই সাজানো নাটক বলে মন্তব্য তার।
এমন সাহসী আর অকপট বক্তব্যের কারনে ভারতে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে গ্রক। তবে, ভারতের তথ্য মন্ত্রনালয় ইুতমধ্যেই গ্রকের অসংগত বক্তব্য ও বিতর্কিত উত্তর দেয়ার বিষয়টি নিয়ে এক্সের সাথে আলোচনা করেছে।


