মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

দ্বিতীয় টেস্টে শ্রিলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হার বাংলাদেশের

কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষেই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। চরম ব্যাটিং ব্যার্থতায় তৃতীয় দিন শেষেই হারের দ্বারপ্রান্তে ছিল সফরকারি বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ তৃতীয় দিন শেষ করে ৬ উইকেটে ১১৫ রান করে। ইনিংস ব্যবধানে হার এড়াতে অসম্ভব কিছুই করতে হতো সফরকারীদের।

শেষ স্বীকৃত ব্যাটসমেন হিসেবে একমাত্র ভরসা ছিলেন লিটন। কিন্তু চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পর তিনি টিকলেন মাত্র ৪ বল। এরপর মুহুর্তেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে বাংলাদেশের ইনিংস।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ