
মুজিবুল হক চুন্নুকে মহাসচিবের পদ থেকে অব্যহতি দিয়ে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে সোমবার এই তথ্য জানিয়েছেন।
এর আগে মহাসচিব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে দিয়েছিলেন জিএম কাদের। তখন মহাসচিব পদে এনেছিলেন মুজিবুল হক চুন্নুকে। এবার তাকেও সরিয়ে দেওয়া হলো।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় পার্টিতে ভাঙ্গনের সুর শোনা যাচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদর প্রতিষ্ঠিত দলটি সপ্তমবারের মতো আভ্যন্তরিন সংকটে পড়েছে।


