জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন চৌধুরী মামুন

জুলাই গণ-অভূত্থানের সময় সংঘঠিত গণহত্যার দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দায় স্বীকার করে বক্তব্য দেন সাবেক আইজিপি।

ট্রাইব্যুনালকে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই-আগস্ট আন্দোলনে যে অপরাধ সংঘঠিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উম্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।”

এসময় ট্রাইব্যুনাল তার রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ