শ্রীলঙ্কায় প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের

শ্রীলঙ্কা সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও হার দিয়ে শুরু। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে প্রথমবারের মত শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

স্বাগতিক শ্রীলঙ্কা টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। পাথুম নিশাঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন। বাংলাদেশের হয়ে ১১ রানে ৪ উইকেট শিকার করেন

জবাবে খেলতে নেমে ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। দেশ-বিদেশে প্রথমবারের মত টি-টোয়েন্টি সিরিজ জয় করে বাংলাদেশ। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার তানজি তামিম। মেহেদী হাসান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঐতিহাসিক এই জয় জুলাই শহীদদের প্রতি উৎসর্গ করার কথা জানিয়েছেন, বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ