বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশীপে সর্বকনিষ্ঠ হিসেবে পদক জিতলেন চীনের ইউ জিদি

বিশ্ব অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশীপে সবাইকে চমকে দিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে ১২ বছর বয়সী স্কুল শিক্ষার্থী ইউ জিদি পদক জিতে ইতিহাসের খাতায় নাম লিখিয়েছেন।

২০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে ১২ বছর বয়সী ইউ জিদি চীনকে ব্রোঞ্জ পদক এনে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখলেন। ২ মিনিট ১০.৬৩ সেকেন্ড সময় নেন তিনি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে এই ইভেন্টে প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার ২০০ মিটার বাটারফ্লাইয়ে অল্পের জন্য পদক পাননি ইউ জিদি। চতুর্থ হয়ে খুশি থাকতে হয় তাকে। কিন্তু শুক্রবার তিনি পদক জিতে ইতিহাস হয়ে রইলেন। আগামী অক্টোবরে ১৩ বছরে পা দেবেন ইউ জিদি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ