শনিবার, মে ১৬, ২০২৬

দেশ চালাতে না পারলে দায়িত্ব থেকে সরে দাড়ান: জি এম কাদের

দেশ চালাতে না পারলে বর্তমান সরকারকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান জি এম কাদের।

রাজধানীর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, সরকারের ব্যর্থতার কারণে দিন দিন দেশের আইনশৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে। মানুষ শান্তিতে বাঁচতে চায়। ভালো করতে না পারলে অন্তত খারাপের দিকে দেশ যাতে না যায়।

কাদের অভিযোগ করে আরো বলেন, দাগি আসামি ও খুনিদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর নিরপরাধ ও অসহায় মানুষকে ‍মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ