
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ মুহুর্তের গোলে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হলো স্বাগতিক বাংলাদেশকে।
বৃহস্পতিবার শুরু থেকেই খাপছাড়া ফুটবল খেলতে থাকে দু’দল। ম্যাচের ২৯ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। নেপাল আচমকাই বল নিয়ে ঢুকে পড়ে লাল-সবুজদের রক্ষেন। সেখান থেকে কাট ব্যাক বল পেয়ে নিচু শটে বল জালে জড়ান রোহিত চাঁদ।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজার গোলে লিড নেয় হ্যাভিয়ের কাবরারার শিষ্যরা। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ৪৬ মিনিটে নেপালের জালে বল জড়ান হামজা। এরপর ডি বক্সের ভেতর রাকিবকে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়ান হামজা।
এরপর সমতা আনার লক্ষে বেশ কিছু আক্রমন করে নেপাল। শেষ পর্যন্ত ম্যাচে যোগ করা সময়ে কর্নার থেকে আসা বলে পা ছুঁইয়ে নেপালকে সমতায় ফেরান অনন্ত তামাং। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে দুই দল।


