বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) ভবনে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা মেলার সর্বাত্মক সাফল্য কামনা করেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও আরো ছয়টি দেশের ১১টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশগুলো হচ্ছে-ভারত, তুরষ্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।

মেলায় সাধারণ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ