
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস। জায়গা হারিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী।
ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এবারের আসরে জায়গা হয়নি চলমান বিপিএলে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তরও। সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ছয়জন নেই এবারের দলে।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।


