২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালাতে বিমান বাংলাদেশকে পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) অনুমতি দেওয়ার পর ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান।

বুধবার বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

২৯ জানুয়ারি ঢাকার স্থানীয় সময় রাত ৮টায় প্রথম ফ্লাইটটি ছেড়ে করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ১২টায়, ঢাকা পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।

বোসরা ইসলাম জানান, দীর্ঘ ১৪ বছর পর নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ এবং সুবিধাজনক হবে। টিকিট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইটে www.biman-airlines.com যোগাযোগের অনুরোধ জানান তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ