
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতে। কিন্তু বাংলাদেশের বাহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইটরাইডার্স ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে দল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে।
নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটি থেকে নিজেদের ম্যাচ সরিয়ে নিতে আইসিসি’কে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠির সর্বশেষ জবাবে আইসিসিও বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার ব্যাপারে উদ্বেগ জানিয়েছে।
আইসিসি জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে গেলে বাংলাদেশকে তিনটি বিষয় লক্ষ রাখতে হবে। প্রথমত বাংলাদেশ দলে যদি মুস্তাফিজ থাকে তাহলে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা তৈরি হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকরা যদি ভারতে বাংলাদেশের জার্সি পরে ঘুরে বেড়ায় এবং তৃতীয়ত ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।


