বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র সাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২১ জানুয়ারি থেকে পবিত্র সাবান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ১৪৪৭ হিজরি সনের সাবান মাসের চাঁদ দেশের কোথাও দেখা না যাওয়ায় সব তথ্য পর্যালোচনা করে এ সিদ্দান্ত গ্রহণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ