
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্রাজুয়েট) পর্যায়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পাসের হার ৭ দশমিক ২৯ শতাংশ। ফেল করেছে প্রায় ৯৩ শতাংশ শিক্ষার্থী।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গত বছরের ১৩ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৭ হাজার ৭১২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৬১১ জন পরীক্ষায় অংশ নেন।


