বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

নিরাপত্তাশঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আরও ২৪ ঘন্টা সময় দিয়েছিল। কিন্তু, বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এক খবরে এই তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এবং ইএসপিএন ক্রিকইনফো।

বাংলাদেশের বিকল্প হিসেবে বিশ্বকাপে জায়গা পাবে স্কটল্যান্ড। তাদের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। শেষ ম্যাচ নেপালের বিপক্ষে মুম্বাইয়ে।

শুক্রবার দুবাইয়ে আইসিসির বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন। শনিবার আইসিসির সিইও সংযোগ গুপ্ত আনুষ্ঠানিকভাবে বোর্ডে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ