
এবারের নির্বাচনে নৌকা নেইম, নৌকা পালিয়েছে। হাসিনা চলে গেছেন ভারতবর্ষে। কিন্তু মাঝখানে দলটির সমর্থকদের বিপদে ফেলে গেছেন। সেই নিরপরাধ আওয়ামী লীগ সমর্থকদের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ঠাকুরগাঁও-১ আসনের রায়পুর ইউনিয়নের মোলানী বাজার এলাকায় এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। কিন্তু যারা অন্যায় করেনি তাদের আমরা বুকের মধ্যে রেখে দেব, আগলে রাখব।


