
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার নিজের ভরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা বলেন, ইরানে সম্প্রতি আক্রমন ও পাল্টা আক্রমনের কারণে এ অঞ্চলে যে ভয়াবহ অবস্থার উদ্ভব হয়েছে তা ইতিমধ্যে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানিসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ অবস্থায় যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষকে এই মুহুর্তে যুদ্ধ বন্ধ করে কোন সমস্যা থাকলে তা শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খূঁজে বের করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।


