বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের অঘটন

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে বিশাল অঘটন ঘটিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে জিম্বাবুয়ে যেন বুঝিয়ে দিল টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে শক্তিতে খাটো হয়ে গেলেও এখনো তারা ফুরিয়ে যায়নি।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে ১৬৯ রান সংগ্রহ করে ২ উইকেট হারিয়ে।

১৭০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয় ২০২১ সালের টি–টুয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ