
পবিত্র রমজান মাসে প্রাথমিক বিদ্যালয় ২১ রমজান পর্যন্ত খোলা থাকবে। তবে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পুরো মাস বন্ধ ঘোষনা করা হয়েছে।
রোববার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট মাধ্যমিক বিদ্যালয় ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার নির্দেশ দেন। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে ২০২৬ সালের শিক্ষবর্ষের বার্ষিক ছুটির তালিকাও প্রকাশিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী ২১ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।

