
দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো গ্রেপ্তার হয়েছেন।
ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো গ্রেপ্তার করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির একজন ঘনিষ্ঠ মন্ত্রী ছিলেন গালুশচেঙ্কো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে।


