বিডিআর হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বনানী সামরিক কবরস্থানে ২০০৯ সালের বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি শহীদ কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।

বুধবার সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ