বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

মানুষের জীবনে নিরাপত্তাহীনতা মারাত্মকভাবে বেড়েছে: ডা. শফিক

মানুষের জীবনে নিরাপত্তাহীনতা মারাত্মকভাবে বেড়েছে, সরকারকে এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার সিলেটে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ডা. শফিকুর রহমান।

সরকারি দলের কয়েকজন মন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করছে উল্লেখ করে তিনি বলেন, এমন কাঁচা ও অসংযত কথাবার্তা অপরাধকে উসকে দিতে পারে। এভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি কীভাবে উন্নত হবে, সেই প্রশ্নও তোলেন বিরোধীদলীয় নেতা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ