মধ্যপ্রাচ্যের স্থগিত হওয়া ফ্লাইট পুনর্নির্ধারণ করা হবে: বিমান প্রতিমন্ত্রী

ইরানে ইসরায়েলের হামলার জেরে স্থগিত হওয়া ফ্লাইটগুলো পুনর্নির্ধারণ (রিসিডিউল) করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ইরানের ঘটনার পর গতকাল শনিবার থেকে আজ পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক রুটে প্রায় ৫৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিমানের নির্ধারিত কিছু গন্তব্যের ফ্লাইটও স্থগিত রাখা হয়। তবে রোববার থেকে সেগুলো আবার চালু করা শুরু হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ