
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আগেই বাদ পড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ টাকা করে জরিমানা করেছে।
সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ছয়টি ম্যাচ খেলেছে পাকিস্তান। সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় আর ইংল্যান্ডের কাছে হেরে পাকিস্তান চলে যায় বিদায়ের দ্বারপ্রান্ত। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে না পারায় বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এরই মধ্যে দলের প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। পিসিবি বলছে খেলোয়াড়রা যদি ভালো পারফরম্যান্সের জন্য পুরষ্কার এবং বোনাস পান তবে, খারাপ পারফরম্যান্সের জন্য জরিমানা দিতে হবে।


