বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে য়থারীতি নির্ধারিত সময়ে মেট্রো চলাচল করবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ