
ইরান বাংলাদেশের জ্বালানিবাহী ৬ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
বুধবার ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জলিল রহিমি জাহানাবাদি।
ইরানের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার অনুমতি দিয়েছে।
ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানি সংকটে না পড়ে সেদিকে নজর রয়েছে ইরানের। সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান বলেও জানান জলিল রহিমি জাহানাবাদি।


