
দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সাম্প্রতিক উপনির্বাচন সেই বাস্তবতাই প্রমাণ করেছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের পুন:নির্বাচনের দাবি জানান।
শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্বিচারিতা করছে এবং বর্তমান সরকারের অধীনে অতীতের তুলনায় নির্বাচন আরও খারাপ হয়েছে।


