বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি

আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলারের একটি বিশাল অর্থায়ন প্যাকেজের ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের উন্নয়নে অগ্রাধিকার খাতগুলোতে এই অর্থ ব্যবহার হবে।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বাংলাদেশ সফররত এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্ডার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এডিবির ঢাকা অফিস থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির অংশ হিসেবে সরকারের সাথে ইতোমধ্যে প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি করেছে এডিবি। এছাড়া জ্বালানি ও রপ্তানি খাতকে বহুমুখী করা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গঠনে অতিরিক্ত অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে সরকারের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক এ সংস্থাটি।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ