
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের গুলিতে এক স্বর্ণ ব্যবসায়ী আহত হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর কাছ থেকে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
জয় রাজবংশী বলেন, তাঁর বড় ভাই সজল রাজবংশী কামরাঙ্গীরচর এলাকার ইতি জুয়েলার্সের মালিক। তিনি বৃহস্পতিবার রাতে তাঁর জুয়েলারি দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৭০ ভরি সোনা ও নগদ চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে হাজারীবাগের জেলেপাড়ার বাসায় ফিরছিলেন।


