
যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এ শুক্রবার পর্যন্ত ৩৯২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে, পুলিশ সদর দপ্তর।
গত ২৪ ঘন্টায় ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান একটি কার্তুজ, দশটি রামদা, দুইটি ছুড়ি এবং দুইটি চাপাতি।
৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে সন্ত্রাসীদের আক্রমনের শিকার হন ছাত্র-জনতা। এরপর স্বররাষ্ট্র মন্ত্রনালয় ’অপরেশন ডেভিল হান্ট’ এর সিদ্ধান্ত নেয়।


